এলআইসি জীবন লাভ পলিসি প্লান নাম্বার ৯৩৬
নমস্কার বন্ধুরা, আমি দীনেশ আমি একজন এলআইসি এজেন্ট হিসেবে কাজ করি। এবং আপনাদেরকে আজকে এলআইসির জীবন লাভ পলিসি প্লান নাম্বার ৯৩৬ এর বিষয়ে জানাবো। এলআইসির জীবন লাভ পলিসি একটি সেভিংস কাম ইনসিওরেন্স পলিসি যেখানে আপনারা লাইফ কভারের পাশাপাশি সেভিংসও করতে পারবেন। জীবন এলআইসি জীবন পলিসি একটি রেগুলার প্রিমিয়াম, নন লিংকড, উইথ প্রফিট এনডোমেন্ট assurance প্ল্যান। আচ্ছা আপনাকে প্রোভাইড করে হাই রিটার্ন এর সঙ্গে লো প্রিমিয়াম তুলনামূলক বীমা রাশির সঙ্গে। উদাহরণস্বরূপ আপনাদেরকে বোঝাচ্ছি এক ব্যক্তি যার নাম রাম মন্ডল তার বয়স ৩০ বছর এবং তিনি এলআইসির জীবন লাভ পলিসিটির ২৫ বছরের মেয়াদের নিয়েছেন। এবং তাকে ১৬ বছর প্রিমিয়াম জমা দিতে হবে। তিনি মান্থলি, কোয়াটারলি হাফ ইয়ারলি ও ইয়ারলি প্রিমিয়াম দিতে পাবেন। রাম মন্ডলের বীমা রাশি ৫ লক্ষ টাকা তাহলে তার প্রিমিয়াম নিচে দেওয়া চ্যাট অনুযায়ী এর আশেপাশে হবে যেটা আন্ডার রাইটিং এর বিবেচনা অনুযায়ী ক্যালকুলেশন হয়। মান্থলি প্রিমিয়াম ** প্রথম বছর 2196 টাকা এবং দ্বিতীয় বছর ও পরবর্তী 14 বছর পর্যন্ত 2148 টাকা ইয়ারলি প্রিমিয়াম ** প্...